হাঁটি হাঁটি পা পা করে নকশীকন্যার প্রায় নয় বছর পার হয়ে গেলো। এই সময়টুকুতে আমি জেনেছি, পড়েছি, দেখেছি, শিখেছি এবং শেয়ার করেছি। এই ব্লগের বেশিরভাগ রচনা আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও ইন্টারনেট থেকে অনুবাদকৃত। শখের বশে শুরু করলেও এখন এটি আমার নিয়মিত কাজ। এই ব্লগে আমি যেসব বিষয়ে আগ্রহী এবং যেসব বিষয় জানা জরুরি মনে করেছি, সেগুলো নিয়েই লিখেছি।
রূপচর্চা
নিজেকে সুন্দর রাখতে আমরা সবাই চাই। এজন্য প্রতিদিন ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই অবহেলার কারণে ত্বকের যত্ন নেন না, যা পরে মেছতা, বলিরেখা এবং অকাল বার্ধক্যের কারণ হতে পারে। তাই, আসুন নিজের সৌন্দর্য রক্ষায় একটু সচেতন হই। আপনাদের সুন্দর রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। রূপচর্চা নিয়ে লেখা আমাদের পোস্টগুলো আপনাকে সহায়তা করবে।
রান্নাবান্না
বাঙালিরা আদিকাল থেকেই রসনাপ্রিয়। মায়ের হাতের মজাদার রান্না কে না পছন্দ করে? নানা ধরনের মজাদার খাবার খাওয়া হলেও, অনেকেই সেগুলোর রেসিপি জানেন না। রান্না শুধু পুষ্টি ও খাদ্যচাহিদা মেটানোর জন্য নয়, এটি একটি শিল্পও বটে। প্রতিটি বাঙালি মেয়েরই রান্না সম্পর্কে জ্ঞান থাকা উচিত। আধুনিক যুগে রান্না ভীতি বলে কিছু নেই। খেতে হলে রান্না করতে হবে, আর সেই রান্নাটা মজাদার ও সুস্বাদু হওয়ার জন্যই এই ব্লগ। পছন্দের রেসিপি খুঁজে পেতে আমাদের পোস্টগুলো দেখতে থাকুন।
হস্তশিল্প
হস্তশিল্পে নারীদের অংশগ্রহণ ও দক্ষতা নতুন কিছু নয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক পরিবার হস্তশিল্প দিয়ে জীবিকা নির্বাহ করে। আধুনিক যুগেও রুচিশীল মানুষের কাছে হস্তশিল্পের কদর কমেনি। এই ব্লগে আমরা হস্তশিল্পের বিভিন্ন দিক ও নতুন নতুন কৌশল নিয়ে আলোচনা করি।
কোডিং
কোডিং সম্পর্কিত পোস্টগুলোতে প্রোগ্রামিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। নতুন প্রোগ্রামারদের জন্য বেসিক টিউটোরিয়াল থেকে শুরু করে অভিজ্ঞ ডেভেলপারদের জন্য উন্নত টিপস ও ট্রিকস শেয়ার করা হয়। প্রোগ্রামিং ভাষা, ডেটাবেস ম্যানেজমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত তথ্য ও কৌশল তুলে ধরা হয়।
ইসলামিক শিক্ষা
ইসলামিক শিক্ষার বিভাগে ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। এখানে নামাজ, রোজা, হজ, এবং জাকাত সম্পর্কিত তথ্যপূর্ণ আর্টিকেল পাওয়া যায়। এছাড়া কুরআন ও হাদিসের আলোকে জীবনের নানা সমস্যার সমাধান ও উপদেশ প্রদান করা হয়।
ছোট গল্প ও কবিতা
আমাদের ছোট গল্প ও কবিতার বিভাগটি সাহিত্যপ্রেমীদের জন্য একটি বিশেষ স্থান। এখানে মূলত নিজের লেখা গল্প ও কবিতা শেয়ার করা হয়, যা পাঠকদের অনুভূতির জগতে ভ্রমণ করায়। বিভিন্ন মানবিক অনুভূতি, সমাজের বিভিন্ন দিক, এবং জীবনের মধুর-তিক্ত অভিজ্ঞতা নিয়ে লেখা হয়।
নিয়মিত পোস্ট পেতে আমাদের ব্লগটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজে লাইক দিন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের পথচলার অনুপ্রেরণা।