তুমি যখন সৃজন করো, ইচ্ছেমতোই করো,
স্রষ্টা তোমার সৃষ্টি।
যত্ন করে বানাও তুমি, যত্ন করেই গড়ো,
স্রষ্টা তোমার সৃষ্টি।
কেবা তোমার বাধ্য আর কে বা অবাধ্য
সবই তোমার সৃষ্টি।
সবার জন্যই উজাড় করো
রোদ কিংবা বৃষ্টি।
তুমি যখন সৃজন করো ইচ্ছেমতোই করো
স্রষ্টা তোমার সৃষ্টি।
দিক হারিয়ে পথিক যখন তোমার
পানে খুঁজে পথের দিশা।
তুমিই তখন দূর করে আঁধার
রাতের ঘোর অমানিশা।
এমন তোমার সৃজন ধারা
এমন তোমার গর্ব।
যাকে খুশি ঋজু করো
যাকে খুশি খর্ব।
তোমার উপর টেক্কা দিয়ে
কোন সে সেরা বাঁচতে পারে
যাকে খুশি বাঁচিয়ে রাখো
যাকে খুশি মারো।
স্রষ্টা তোমার সৃষ্টি।
যত্ন করে মানুষ গড়ে পাঠিয়েছো ধরায়,
কেবা তোমায় আঁকড়ে ধরে
কেবা তোমায় হারায়।
পরীক্ষাতে সাজিয়েছো জীবনেরই ঘাট,
স্রষ্টা তোমার সৃষ্টি।
এই যে এরা, মানুষ সবই, তোমায় ছাড়া
কোথায় যাবে, কেবা তাঁদের সহায় হবে,
সব তোমারই সৃষ্টি।
করুনাময় রহম করো, দূর করে দাও কষ্ট তাঁদের
পূর্ণ করো যত আশা,
Leave a Reply