পাইথনে লিস্ট বলতে বুঝায় কতগুলো ডেটা, আইটেম বা তথ্য একটি ভেরিয়েবলের মাধ্যমে সাজিয়ে রাখা। ০ থেকে ৯ অথবা ইংরেজী যেকোনো অক্ষর দিয়ে লিস্ট তৈরি করা যায়। লিস্ট সাধারনত [ ও ] বন্ধনীর মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়। এবং আইটেমগুলোর মাঝে কমা দিয়ে একটি আইটেম অপর আইটেম থেকে আলাদা করা হয়। যেমন, ধরা যাক লিজা তাঁর বান্ধবীদেরকে বাসায় দাওয়াত দিবে। এজন্য সে তাঁর বান্ধবীদের একটি লিস্ট তৈরি করতে চায়। এই লিস্টটি আমরা পাইথন লিস্টের মাধ্যমে তৈরি করবো। যেমনঃ
lizas_friend = [ 'mukti' , 'soma' , 'anima' , 'bonna' , 'prithi ' ]এখন লিজা তাঁর বান্ধবীদের নাম প্রিণ্ট করতে চায়। এজন্য লিখতে হবেঃ
print(lizas_friend)পাইথন আই ডি ই তে রান করার পর ফলাফল হিসেবে আমরা পেলামঃ
['mukti', 'soma', 'anima', 'bonna', 'prithi ']কিন্তু এভাবে ফলাফল প্রকাশ করলে আসলে সবগুলো আইটেম একত্রে প্রকাশ করা হয়। কিন্তু লিজা চাচ্ছে তাঁর বান্ধবীদের প্রত্যেকের নাম আলাদা আলাদা ভাবে প্রিণ্ট করতে এবং সেই সাথে নামের পাশে একটি ওয়েলকাম মেসেজ যুক্ত করে দিতে। এক্ষেত্রে আমরা লিস্টের ইনডেক্স নম্বর দিয়ে কাজটি করতে পারি।
পাইথন লিস্ট ইনডেক্স
পাইথনে লিস্ট হচ্ছে ক্রমানুসারে তৈরি একটি সংগ্রহ। আর এই ক্রমকে বলা হয় ইনডেক্স। ইনডেক্স শুরু হয় 0 থেকে এবং নেগেটিভ নম্বর দিয়ে ইনডেক্স সংজ্ঞায়িত করা যায়। তবে, তা শুরু হয় -1 থেকে। -1 বলতে সাধারনত লিস্টের শেষ আইটেমকে বোঝানো হয়। এবং 0 বলতে প্রথম আইটেমকে বোঝানো হয়।
উপরের লিস্টে মোট পাঁচটি আইটেম আছে। তাই এই পাঁচটি আইটেমের ধনাত্মক বা পজিটিভ ইনডেক্স নম্বর হবে নিন্মরুপঃ
| Item Name | Positive Index Number |
|---|---|
| Mukti | 0 |
| Soma | 1 |
| Anima | 2 |
| Bonna | 3 |
| Prithi | 4 |
পাইথনে ঋণাত্মক বা নেগেটিভ ইনডেক্স নাম্বারও লেখা যায়। সেক্ষেত্রে লিস্টের একেবারে শেষের আইটেম থেকে ইনডেক্স নাম্বার গণনা করা হয়। যেমনঃ
| Item Name | Negative Index Number |
|---|---|
| Mukti | -5 |
| Soma | -4 |
| Anima | -3 |
| Bonna | -2 |
| Prithi | -1 |
অর্থাৎ, প্রথম আইটেমটি নেগেটিভ ইনডেক্স নম্বর অনুযায়ী হবে -5। আমরা ইনডেক্স নাম্বার দিয়ে নির্দিষ্ট আইটেম ব্যবহার করতে পারি। যেমনঃ
print(lizas_friend[0])উপরের কোডটি পাইথন আইডিইতে রান করার পর আমরা প্রথম নামটি দেখতে পাবো। আবার,
print(lizas_friend[-1])এই কোডটি রান করলে আমরা লিস্টের সর্বশেষ নামটি দেখতে পাবো।
পাইথন লিস্ট থেকে আইটেম পরিবর্তন করা
বন্ধুদেরকে দাওয়াতনামা পাঠাতে গিয়ে লিজা জানলো তাঁর এক বন্ধু মুক্তি জ্বরে আক্রান্ত হয়েছে। তাই সে আসতে পারবে না। তাই লিজা এখন তাঁর পরিবর্তে অন্য এক বন্ধুকে দাওয়াত দিতে মনস্থির করলো। তাঁর নাম রাহেলা। তাই সে মুক্তির নামের পরিবর্তে লিস্টে রাহেলার নাম অন্তর্ভুক্ত করতে চাইলো। আর এ কাজটি সে পাইথন দিয়ে অনায়াসে সম্পন্ন করতে পারে। যেমনঃ
lizas_friend[0] = 'rahela'
print(lizas_friend)এভাবে ইনডেক্স নাম্বার ব্যবহার করে যেকোনো আইটেম পরিবর্তন করে তাঁর স্থলে নতুন আইটেম যুক্ত করা যায়। কিন্তু যদি কোনও আইটেম পরিবর্তন না করে নতুন আইটেম যুক্ত করতে হয়, তাহলে কি করতে হবে? চলুন দেখে নেই।
পাইথন লিস্টে নতুন আইটেম যুক্ত করা
ধরা যাক, লিজা তাঁর বান্ধবী মাধবীর নাম যুক্ত করতে চায়। তাহলে কোনও আইটেম না মুছে মাধবীর নাম যুক্ত করতে হলে লিজাকে append() মেথড ব্যবহার করতে হবে। যেমনঃ
lizas_friend.append('madhabi')
print(lizas_friend)এর ফলে, কোনও আইটেম না মুছেই লিস্টের শেষে মাধবী নামটি যুক্ত হয়ে যাবে। এখন যদি লিস্টের শেষে না যুক্ত করে অন্য কোনও স্থানে যুক্ত করার দরকার হয়, তাহলে কি হবে। এ জন্যও একটি পদ্ধতি আছে, যাকে insert() মেথড বলা হয়। যেমনঃ
lizas_friend.insert(1, 'madhabi')
print(lizas_friend)কোডটি রান করলে আমরা লিস্টের দ্বিতীয় স্থানে বা দুই নম্বর ইন্ডেক্সে মাধবী নামটি দেখতে পাবো। এভাবে অনায়াসে যেকোনো পজিশনে নতুন আইটেম যুক্ত করা যাবে।
পাইথন লিস্ট থেকে আইটেম মুছে ফেলা
বন্ধুদেরকে দাওয়াতনামা পাঠাতে গিয়ে লিজা দেখলো, খাবার আসলে তিনজনের জন্য তৈরি হয়েছে। তাই এখন লিস্ট থেকে দুইজনকে বাদ দেয়া দরকার। পাইথনের লিস্ট থেকে কোনও আইটেম বাদ দিতে হলে del(), pop() এবং remove() পদ্ধতি ব্যবহার করতে হয়। যদিও এই পদ্ধতি গুলো একেকটি একেক রকম কাজে ব্যবহার করা হয়, তবে আমরা খুব সংক্ষেপে এই মেথডগুলো ব্যবহার করে লিস্ট থেকে আইটেম মুছে ফেলার পদ্ধতি দেখবো।
যদি আপনার পাইথন লিস্টের ইনডেক্স নম্বর জানা থাকে, তাহলে আপনি del() ব্যবহার করে সুনির্দিষ্ট লিস্ট আইটেমটি মুছে ফেলতে পারেন। যেমনঃ
lizas_friend = [ 'mukti' , 'soma' , 'anima' , 'bonna' , 'prithi ' ]
print(lizas_friend)
del lizas_friend[0]
print(lizas_friend)এভাবেই পাইথন লিস্টের ইন্ডেক্স নম্বর ব্যবহার করে পাইথন প্রোগ্রামে বিভিন্ন তথ্য ও উপাত্ত যুক্ত করা ও মুছে ফেলা যাবে। পাইথনে লিস্টের ব্যাপক ব্যবহার রয়েছে। বিশেষ করে data entry ও data sorting এর মতো কস্টসাধ্য কাজ সহজে করার জন্য লিস্ট মেথড ব্যবহার করা হয়ে থাকে।
Leave a Reply